এক ভোটের ব্যবধানে জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নে গত শনিবার অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদের এক প্রার্থী মাত্র এক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বংশীকুণ্ডা উত্তর ও বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ভোটার রয়েছেন ১ হাজার ২১১ জন। এখানে সাধারণ সদস্য পদে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এঁদের মধ্যে ঘুড়ি প্রতীকের প্রার্থী সবুজ মিয়া পেয়েছেন ১৬৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বৈদ্যুতিক পাখা প্রতীকের প্রার্থী ইদিশ হাজং পেয়েছেন ১৬২ ভোট। এই ওয়ার্ডে মাত্র এক ভোট বেশি পেয়ে সবুজ মিয়া জয়ী হয়েছেন।