এক ভোটের ব্যবধানে তিনজন জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার রায়পুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে তিনজন সাধারণ সদস্য পদপ্রার্থী নিজ নিজ প্রতিদ্বন্দ্বীর চেয়ে মাত্র এক ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। গত বুধবার এই ইউপিতে ভোট গ্রহণ হয়।উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আশিকুর রহমান সরকার জানান, ২ নম্বর ওয়ার্ডের সদস্য পদে গোলাম মোর্তজা তাঁর প্রতিদ্বন্দ্বী সুলতান আহাম্মেদের চেয়ে এক ভোট বেশি পান। ৬ নম্বর ওয়ার্ডে মো. ইউছুফ তাঁর প্রতিদ্বন্দ্বী আবদুল খালেক ও ৮ নম্বর ওয়ার্ডে ওসমান গনি তাঁর প্রতিদ্বন্দ্বী আবুল বাশারের চেয়ে এক ভোট বেশি পেয়ে নির্বাচিত হন।