প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর উচ্চবিদ্যালয়ে গত সোমবার বিকেলে বিজয় দিবসের এক অনুষ্ঠানে বিএনপি ও আওয়ামী লীগের স্থানীয় নেতারা এক মঞ্চে বসে দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান আবদুর রউফ। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ (জাসদ ইনু) শাহ জিকরুল আহমেদ।