এক মণ আলুতে এক কেজি মরিচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে এক কেজি কাঁচা মরিচ কিনতে কৃষকদের এক মণ আলু বিক্রি করতে হচ্ছে। আর এক কেজি বেগুন কিনতে বিক্রি করতে হচ্ছে আধা মণ আলু।গতকাল বুধবার স্থানীয় বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২২০ টাকা এবং বেগুন প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি হয়েছে। অন্যদিকে প্রতি মণ মাঝারি আকারের গ্র্যানুলা জাতের আলু বিক্রি হয়েছে প্রতি মণ সর্বোচ্চ ২২০ টাকা দরে। এ অবস্থায় এক কেজি কাঁচা মরিচ কিনতে কৃষকদের গুনতে হয়েছে এক মণ আলুর দাম। আর এক কেজি বেগুন কিনতে লেগেছে ২০ কেজি আলু বিক্রির টাকা। উপজেলার আহমেদাবাদ ইউনিয়নের বালাইট গ্রামের কৃষক নজরুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, ‘বাজার খরচ করার জন্য হাটে দেড় মণ আলু বিক্রির জন্য এনেছিলাম। সাকল্যে ৩৩০ টাকা পেয়েছি। এ টাকায় এক কেজি কাঁচা মরিচ ও আধাকেজি বেগুন মিলেছে’।