এক মহল্লায় নয় প্রার্থী!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার বানাইল মহল্লা থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন করে মোট নয়জন প্রার্থী এবার উপজেলা পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে কাকে রেখে কাকে ভোট দেবেন, তা ঠিক করতে হিমশিম খাচ্ছেন মহল্লার বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ উপজেলা থেকে এবার মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে নয়জন প্রার্থীর বাড়ি বানাইল মহল্লায়। তাঁরা হলেন: চেয়ারম্যান পদে মতিয়ার রহমান, আজিজুল হক এবং মীর শাহে আলম। ভাইস চেয়ারম্যান পদে মোস্তাফিজার রহমান, রবিউল ইসলাম এবং মোনায়েম হোসেন। নারী ভাইস চেয়ারম্যান পদে বিউটি বেগম মাজেদা বেগম এবং মিনারা বেগম।
বানাইল মহল্লার ভোটার জাহাঙ্গীর হোসেন বলেন, এক জায়গা থেকে প্রতিদ্বন্দ্বী বেশি হওয়ায় ভোটারদের বেশ চিন্তাভাবনা করতে হচ্ছে।