এক মামলায় জামিন আরাফাত সানির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ক্রিকেটার আরাফাত সানির জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা তাঁকে জামিনের আদেশ দেন।
তবে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় জামিন না থাকায় আরাফাত সানি কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না।
নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় গত ২০ ফেব্রুয়ারি জামিনের আবেদন করেন আরাফাত সানি। মহানগর দায়রা জজ আদালত ৯ মার্চ (গতকাল) দিন ধার্য করেছিলেন।
গত ১ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আরাফাত সানি ও তাঁর মায়ের বিরুদ্ধে এ মামলা করেন নিজেকে সানির স্ত্রী দাবি করা এক তরুণী। আদালতের নির্দেশে মোহাম্মদপুর থানার পুলিশ এটি এজাহার হিসেবে নেয়।