এক মামলায় জামিন পেলেন মির্জা ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় গতকাল সোমবার জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।
২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮-দলীয় জোটের অবরোধ কর্মসূচি চলাকালে যাত্রাবাড়ী থানার কুতুবখালীতে মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় যাত্রাবাড়ী থানার পুলিশ এই মামলা করে। মামলায় মির্জা ফখরুলের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়। এই মামলায় মির্জা ফখরুলসহ কয়েকজনের বিরুদ্ধে পুলিশ ইতিমধ্যে অভিযোগপত্রও দিয়েছে।