এক মামলায় ফখরুলের জামিন অন্যটিতে নাকচ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহবাগ থানায় করা একটি হত্যা মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক এই আদেশ দেন। তবে রমনা থানার একটি মামলায় জামিন আবেদন নাকচ করে দেন আদালত। গত ৩০ মার্চ শাহবাগ ও রমনা থানার পৃথক দুই মামলায় জামিনের আবেদন করা হয়। আদালত গতকাল তা শুনানির দিন ধার্য করেছিলেন।