প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জে ট্রেনে আগুন ও লুটপাটের ঘটনায় জেলা আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) হায়দার আলীর দায়ের করা মামলায় স্থায়ী জামিন পেয়েছেন বিএনপি ও ছাত্রদলের পাঁচ কেন্দ্রীয় নেতা। গতকাল রোববার সিরাজগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হয়ে তাঁরা জামিনের আবেদন করলে বিচারক জোয়ার্দার মোহাম্মাদ আমীরুল ইসলাম তাঁদের জামিন মঞ্জুর করেন। একই মামলায় এর আগে পাঁচজন হাইকোর্ট থেকে অন্তর্বর্তী জামিন পান।জামিন পাওয়া নেতারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খোন্দকার মোশাররফ হোসেন, স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমীরুল ইসলাম খান।