এক মামলায় মির্জা ফখরুলের জামিন, অন্যটিতে নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবরোধে নাশকতা ও হত্যার অভিযোগে করা মামলায় আটক বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা শাহবাগ থানার মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত। তবে রমনা থানার মামলায় জামিন আবেদন নামঞ্জুর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক জামিন শুনানি শেষে এ আদেশ দেন। গত ৩০ মার্চ এ দুই মামলায় মির্জা ফখরুলের জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবীরা।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে রমনা থানায় দুটি ও শাহবাগ থানায় একটি মামলা রয়েছে।