এক মামলায় শমসের মবিন চৌধুরীর জামিন আরেকটিতে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার হওয়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা শমসের মবিন চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।এক দিনের রিমান্ড শেষে গতকাল বুধবার শমসের মবিনকে মহানগর হাকিম আবদুস সালামের আদালতে হাজির করা হয়। তাঁর আইনজীবী জামিনের আবেদন জানালে বিচারক জামিন মঞ্জুর করেন।এদিকে গাড়ি পোড়ানোর অভিযোগে অন্য থানায় করা মামলায় শমসের মবিনকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন জানালে গতকাল মহানগর হাকিম এস কে তোফায়েল হাসান ৪ জুলাই রিমান্ড শুনানির দিন ধার্য করেন।প্রসঙ্গত, ২৭ জুন বিএনপির হরতাল চলাকালে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শমসের মবিন চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। আগের রাতে রমনা এলাকায় গাড়ি পোড়ানোর ঘটনা ঘটে।