এক মাস ধরে শ্রমিক নিখোঁজ দম্পতি গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফতুল্লার ইসদাইর কাপুড়াপট্টি এলাকা থেকে প্রায় এক মাস আগে নিখোঁজ হন আল আমিন (২২) নামের এক পোশাকশ্রমিক। এরপর পুলিশ তাঁর খোঁজ পায়নি। তবে নিখোঁজের মুঠোফোনের কললিস্টের সূত্র ধরে গতকাল বুধবার সকালে দেলোয়ার হোসেন ও কাজল বেগম নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা নিজেদের স্বামী-স্ত্রী বলে পরিচয় দিয়েছেন। নিখোঁজ আল আমিন ইসদাইর কাপুড়াপট্টি এলাকার সোলেমান মিয়ার ছেলে।
ফতুল্লা মডেল থানার এসআই জহিরুল ইসলাম বলেন, গ্রেপ্তার ওই দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আল আমিনের মা পারভিন বলেন, গত ১ এপ্রিল সকাল ১০টায় এক ব্যক্তি বেশি বেতনে একটি পোশাক কারখানায় চাকরি দেওয়ার কথা বলে আল আমিনকে মুঠোফোনে ফোন করে ডেকে নেয়। এর পর থেকে আল আমিন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা হলেও আল আমিনের কোনো সন্ধান মেলেনি।