এক মাস নিখোঁজ লালবাগের ব্যবসায়ী সাইফুদ্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মো. সাইফুদ্দিন
মো. সাইফুদ্দিন

রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা ব্যবসায়ী মো. সাইফুদ্দিন (৩২) এক মাস ধরে নিখোঁজ। সাইফুদ্দিনের খোঁজে তাঁর পরিবার স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দেখা করেছে ও কথা বলেছে। কিন্তু কোথাও তাঁর খোঁজ পাওয়া যায়নি। পুলিশ বলছে, তারাও সাইফুদ্দিনের কোনো খোঁজ পায়নি।
জানা গেছে, তিনি লালবাগে মেসার্স বিসমিল্লাহ মেটাল ইন্ডাস্ট্রিজ নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক। গত ২৮ অক্টোবর সকােল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে কয়েকজন সাইফুদ্দিনকে লালবাগের শহীদনগরের বাড়ি থেকে ধরে নিয়ে যায়। ধরে নিয়ে যাওয়ার কারণ জানতে চাইলে তারা নিজেদের র্যা ব ও গোয়েন্দা পুলিশের পরিচয় দেয়। সাইফুদ্দিনের ছোট ভাই মো. আলাউদ্দিন বলেন, তাঁর ভাইকে ধরে নিয়ে যাওয়ার দিন তিনটি মাইক্রোবাসে করে প্রায় ২৪ জন এসেছিল। তারা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বলে পরিচয় দেয়। তাদের হাতে হাতকড়া ও পরিচয়পত্রও ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তাঁর ভাইকে ধরে নিয়ে যাওয়ার সময় ওই এলাকার অনেক মানুষ জড়ো হলে কথিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধমক দেয়। লুঙ্গি পরা অবস্থায় তারা সাইফুদ্দিনকে গাড়িতে তুলে নিয়ে যায়। ঘটনার পর থেকে সাইফুদ্দিনের মুঠোফোনও বন্ধ রয়েছে।