এক মাস পরে প্রধান প্রকৌশলী নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক মাস খালি থাকার পর চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) প্রধান প্রকৌশলী পদে রাজউকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নাসির উদ্দিনকে নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিষয়টি চউক কর্তৃপক্ষকে ফ্যাক্সযোগে জানানো হয়েছে।জানা যায়, চউকের সাবেক প্রধান প্রকৌশলী ইকবাল হোসেন মজুমদার গত ১১ ডিসেম্বর অবসর নেন। এরপর পদটি খালি ছিল। চউকে একাধিক তত্ত্বাবধায়ক প্রকৌশলী থাকা সত্ত্বেও সেখান থেকে কাউকে নিয়োগ না দিয়ে কর্তৃপক্ষ বিষয়টি পূর্ত মন্ত্রণালয়কে জানায়। এরপর মন্ত্রণালয় থেকে রাজউকের প্রকৌশলী নাসির উদ্দিনকে চট্টগ্রামে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।