এক মাস সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপরাধীদের ভালো হতে এক মাস সময় বেঁধে দিলেন নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলার করিমপুর এলাকায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সময় বেঁধে দেন। এলাকায় অপরাধ বেড়ে যাওয়ায় নরসিংদী সদর মডেল থানা ও করিমপুর কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে গতকাল বেলা তিনটায় ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন করিমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হারিছ মিয়া।