এক মাসেও নিখোঁজ স্কুলছাত্রের সন্ধান মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজ হওয়ার এক মাস পরও স্কুলছাত্র তানভিরুল ইসলামের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ ওই ছাত্র কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের নাওতলা গ্রামের নুরুল হকের ছেলে। সে পার্শ্ববর্তী নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পাওড়া উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৩ মে তানভিরুল ইসলাম বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশে সকাল নয়টায় বাড়ি থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফিরে আসেনি। বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, ওই দিন সে বিদ্যালয়ে অনুপস্থিত ছিল।