প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পটুয়াখালীর বাউফল উপজেলায় বিদ্যালয়ে ঢুকে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে মারধর করার ঘটনায় দায়ের করা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও এক মাসে পুলিশ তাদের গ্রেপ্তার করেনি। বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা অভিযোগ করেন, বখাটেরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাঁদের গ্রেপ্তার করছে না। এ কারণে ওই ছাত্রী ও তার পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।অভিযোগ অস্বীকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, ঘটনার পর ওই দুই আসামি এলাকায় ছিলেন না। এখন যেহেতু তাঁরা এলাকায় এসেছেন, শিগগিরই তাঁদের গ্রেপ্তার করা হবে।