এক মাসের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় গতকাল সোমবার রানা খাঁ (২৭) নামের এক মাদকসেবী যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজ উদ্দিন আহম্মেদ জানান, সকালে রানাকে মাদকসেবন করা অবস্থায় উপজেলা সদর থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুর রহমান খান তাঁকে ওই কারাদণ্ড দেন। গতকালই তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।