এক মাসের জন্য সব রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে আগামী এক মাসের জন্য সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল হাকিম সরকার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার্থে রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল সোমবার বেলা একটায় বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে অবস্থিত উপাচার্যের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে আজ মঙ্গলবার থেকে আগামী এক মাস পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে মিছিল-মিটিং, সভা-সমাবেশসহ সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।