এক মাসের মধ্যে নদী দখল উচ্ছেদের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নদী দখল উচ্ছেদ ও দখলকারীদের বিরুদ্ধে আগামী এক মাসের মধ্যে আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে নদী দখলকারীদের গ্রেপ্তার করতেও বলা হয়েছে।

আজ মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ে নদ-নদীর নাব্যতা ও স্বাভাবিক গতিপ্রবাহ অব্যাহত রাখাসংক্রান্ত টাস্কফোর্সের সভা থেকে এ নির্দেশ দেওয়া হয়েছে। সভা শেষে টাস্কফোর্সের সভাপতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এসব কথা জানান।

এ ছাড়া নদীর সঙ্গে যুক্ত সুয়ারেজ লাইন বন্ধ করতে ঢাকা ওয়াসাকে নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য প্রয়োজনে সেপটিক ট্যাংক করার পরামর্শ দেওয়া হয়েছে।

ঢাকার ট্যানারিশিল্প দ্রুত সরাতে মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

যশোরের হাকর নদী দখলমুক্ত করে এর স্বাভাবিক গতিপ্রবাহ ফেরানোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে সভায়। এ বিষয়ে ব্যবস্থা নিতে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।