এক মাসের মাথায় বিটিআরসির চেয়ারম্যান পদে পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকৌশলী শাহজাহান মাহমুদকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে গত ২৫ আগস্ট একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া ইকবাল মাহমুদের নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।

আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে দুটি পৃথক আদেশ জারি করে।

অন্য আদেশে তিনজন ভারপ্রাপ্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। তাঁরা হলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের কানিজ ফাতেমা, বেসরকারিকরণ কমিশনের সদস্য পরিক্ষিত দত্ত চৌধুরী এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মো. শাহ কামাল।