এক মিনিটের জন্য...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় মাত্র এক মিনিটের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ প্রার্থনা করে গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেছেন আবু তাহের নামের এক ব্যক্তি।
আবু তাহেরের বাড়ি জেলার বারহাট্টা উপজেলার সাহতা ইউনিয়নের ডেমুরা গ্রামে। নেত্রকোনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তাহের বলেন, শেখ হাসিনা সরকার সব কিছু মোকাবিলা করে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সে জন্য বাঙালি জাতি হিসেবে প্রধানমন্ত্রীর কাছে তিনি কৃতজ্ঞ। তিনি (তাহের) দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। দেশে ফিরে ২০১১ সাল থেকে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে যাচ্ছেন এবং ব্যর্থ হচ্ছেন। এ কারণে তিনি গতকাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।