এক মেয়র ও নয় কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় পৌরসভা নির্বাচনে মনোনয়ন বাছাইয়ে এক মেয়র, ছয় সংরক্ষিত নারী কাউন্সিলর ও ছয় কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। গতকাল রোববার মনোনয়ন বাছাইয়ের পর বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম এ ঘোষণা দেন। মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জেলা জামায়াতের আমির আবদুল খালেকের মনোনয়নপত্র বাতিল হয়।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে রাহেনা খাতুন, ২ নম্বর ওয়ার্ডে খাদিজা হক এবং ৩ নম্বর ওয়ার্ডে রাহেনা বেগমের মনোনয়নপত্র বাতিল হয়। সাধারণ কাউন্সিলর পদে ১ নম্বর ওয়ার্ডে জাহেদুল হক, ২ নম্বর ওয়ার্ডে নুর আলম, ৩ নম্বর ওয়ার্ডে ওসমান গনি, ৫ নম্বর ওয়ার্ডে রফিকুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডে আবদুল মালেক ও ৯ নম্বর ওয়ার্ডে আবু তালেবের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুল আলম বলেন, যাঁদের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে তাঁরা ৭ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে আপিল করতে পারবেন এবং ১২ ডিসেম্বরের মধ্যে আপিলের নিষ্পত্তি করা হবে।
স্বতন্ত্র মেয়র প্রার্থী ও জামায়াত নেতা আবদুল খালেক বলেন, ‘প্রাথমিকভাবে বাতিল করা হলেও যেহেতু আপিলের সুযোগ আছে, এ জন্য আমি নিয়ম মেনে অবশ্যই আপিল করব।’