প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর প্রেসক্লাবে সাংবাদিকেরাই নির্বাসিত। অবশেষে দীর্ঘ এক যুগ পর তালা খুলল প্রেসক্লাবের। গতকাল বৃহস্পতিবার জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা সেখানে মিলিত হন। রাজনৈতিক হস্তক্ষেপ ও সাংবাদিকদের মধ্যে বিভক্তি থাকায় এত দিন সেটি তালাবদ্ধ ছিল। সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিভক্ত সাংবাদিকদের উভয় অংশই এতে উপস্থিত হয়। অনুষ্ঠানে সাংবাদিকেরা যেকোনো মূল্যে নিজেদের অনৈক্য দূর করে ঐক্যবদ্ধভাবে পেশাগত দায়িত্ব পালন করার অঙ্গীকার করেন।