এক যুগ পর আবারও বিচারকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৩৯ বছর আগে সংঘটিত গোপালগঞ্জের চার মুক্তিযোদ্ধা হত্যা মামলার বিচার এক যুগ পর রোববার থেকে শুরু হয়েছে। রোববার গোপালগঞ্জের বিশেষ আদালতে মামলার আসামিদের হাজিরা ও সাক্ষ্য গ্রহণ করা হয়। আদালত মৃত আসামিদের ব্যাপারে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশকে নির্দেশ দেন।মামলার ২৩ আসামির মধ্যে এখন ১০ জন জীবিত রয়েছেন বলে আসামিপক্ষের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক নুর মোহামঞ্চদ জাহাঙ্গীর সরকার এই আদেশ দেন। আগামী ২৭ ফ্রেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।সরকারি কৌঁসুলির কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৩ সালের ১০ মার্চ প্রকাশ্যে কমিউনিস্ট পার্টির নেতা মুক্তিযোদ্ধা ওলিয়ার রহমান, কোটালীপাড়া সংসদীয় আসনের ন্যাপের তৎকালীন প্রার্থী কমলেশ বেদজ্ঞ, ছাত্র ইউয়িন নেতা বিষ্ণুপদ ও মানিককে কোটালীপাড়ার টুপুরিয়ায় পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরের দিন থানায় মামলা হলেও উচ্চ আদালতের নির্দেশে বিভিন্ন সময়ে মামলার বিচারকাজ থেমে ছিল। সর্বশেষ ২০০০ সালের ৮ নভেম্বর উচ্চ আদালত মামলাটি স্থগিত করেন। চলতি বছরের ৩ এপ্রিল হাইকোর্টের বিচারপতি মোয়াজ্জেম হোসেন ও হাসান আলীর নেতৃত্বে গঠিত বেঞ্চ মামলাটির স্থগিতাদেশ খারিজ করে নিম্ন আদালতে বিচারের জন্য পাঠান। এরই পরিপ্রেক্ষিতে গোপালগঞ্জ বিশেষ আদালতে রোববার থেকে বিচারকাজ শুরু হলো। আদালতে শুনানি চলাকালে মামলার প্রধান আসামি হেমায়েত উদ্দিন, সামছুল হক, নজির হোসেন, আবুল কালাম দাড়িয়া, মোহন সরদার, ফারুকুজ্জামান, মিলু সরদার, আবুল হোসেন, ফরমান আলী, মজিবর রহমান উপস্থিত ছিলেন। মামলার ২৩ আসামির মধ্যে বাকিরা মারা গেছেন বলে আসামিপক্ষের আইনজীবীরা জানান। পরে আদালত মৃত আসামিদের ব্যাপারে প্রতিবেদন দাখিলের জন্য কোটালীপাড়া থানার পুলিশকে নির্দেশ দেন।