এক যুগ পর চালু বিরল স্থলবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগ পর গতকাল শনিবার দিনাজপুরের বিরল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ-ভারতের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম আবার শুরু হলো। ২০০৫ সাল থেকে বাংলাদেশ-ভারতের মধ্যে বিরল ও রাধিকাপুর স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ছিল।
বিরল-রাধিকাপুর স্থলবন্দরের কার্যক্রম উদ্বোধনের অংশ হিসেবে গতকাল বেলা দেড়টায় ৪২টি ভারতীয় তেলভর্তি ওয়াগন ভারতের রাধিকাপুর রেলস্টেশনে পৌঁছায়। বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা বাংলাদেশ রেলওয়ের একটি ইঞ্জিন নিয়ে ভারতের রাধিকাপুর স্টেশনে পৌঁছান। সেখানে শুল্ক-সংক্রান্ত আনুষ্ঠানিকতা সেরে বাংলাদেশের ইঞ্জিন দিয়ে ভারতের ওয়াগনগুলো বেলা ২টা ২৫ মিনিটে বিরল স্টেশনে আনা হয়।
এ উপলক্ষে বিরল রেলস্টেশনটি বর্ণিল সাজে সাজানো হয়।
দিনাজপুরের সহকারী প্রকৌশলী আবদুল হানিফ ও বিরল রেলস্টেশনের মাস্টার মাসুদ পারভেজ বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশের পদ্মা অয়েল কোম্পানি ভারতের রাঙ্গাপানি জ্বালানি ডিপো থেকে ২ হাজার ২০০ মেট্রিক টন (৪২ ওয়াগন) হাইস্পিড ডিজেল আমদানি করল।