এক যুগেও কেন নিষ্পত্তি নয়, তদন্তের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় এক যুগ আগে বগুড়ায় ৪৫ হাজার গুলি ও বিস্ফোরক উদ্ধারের মামলাটি আজও কেন নিষ্পত্তি হলো না, তা তদন্ত করতে স্বরাষ্ট্রসচিব ও আইনসচিবকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। চার মাসের মধ্যে মামলাটি নিষ্পত্তি করতে বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে।
একটি জামিন আবেদনের নিষ্পত্তি করে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। এতে বলা হয়, এই মামলা নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতার জন্য সংশ্লিষ্ট বিচারক, তদন্ত কর্মকর্তা বা সরকারি কৌঁসুলি—কার গাফিলতি আছে, তা তদন্ত করে বের করতে হবে। ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন আদালতে দাখিল করতে হবে। আদেশে আরও বলা হয়, বগুড়ার বিশেষ ট্রাইব্যুনাল-৪-কে চার মাসের মধ্যে বিচারাধীন ওই মামলাটি নিষ্পত্তি করতে হবে।
২০০৩ সালের ২৭ জুন বগুড়ার কাহালু উপজেলার জোগারপাড়ায় একটি ট্রাক থেকে প্রায় ৪৫ হাজার গুলি ও ৩৬ কেজি বিস্ফোরক উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় কাহালু ও দুপচাঁচিয়া থানায় চারটি মামলা হয়।