এক যুগেও মামলার তদন্ত শেষ হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পল্টনে সিপিবির সমাবেশে বোমা হামলার পর এক যুগ পার হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করা তো দূরের কথা, আজ পর্যন্ত এ-সংক্রান্ত মামলার তদন্তই শেষ করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ কারণে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতারা ক্ষোভ প্রকাশ করেছেন।২০০১ সালের ২০ জানুয়ারি ওই বোমা হামলায় চারজন নিহত ও অর্ধশত লোক আহত হয়েছিল।গতকাল রোববার পল্টন হত্যাকাণ্ডের বার্ষিকীতে পুরানা পল্টনের মুক্তি ভবনের সামনে নিহতদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে সিপিবিসহ বিভিন্ন বামপন্থী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে।এ সময় সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ক্ষোভ প্রকাশ করে বলেন, ১২ বছর পার হলেও কোনো সরকারই হামলাকারী ওই অপশক্তির বিচার করেনি। সিপিবি ছাড়াও অস্থায়ী বেদিতে আওয়ামী লীগ, বিএনপি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণফোরাম, গণসংহতি আন্দোলন, গণতান্ত্রিক পার্টি, ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল, বাংলাদেশ কৃষক সমিতি, উদীচী এবং বিভিন্ন ছাত্র-যুব ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।