এক রাতে চার বাড়িতে ডাকাতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত মঙ্গলবার দিবাগত রাতে পৌর এলাকার তিন ও পশ্চিম ইউনিয়নের এক বাড়িতে ডাকাতি হয়েছে। বাড়ির লোকজনকে জিম্মি ও মারধর করে টাকা, স্বর্ণালংকারসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে ডাকাতরা।
ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, মঙ্গলবার রাত দেড়টার দিকে পৌর এলাকার শাহপুর গ্রামের ফিরোজ সরকারের বাড়ির দরজা ভেঙে ৪০ থেকে ৫০ জনের একদল ডাকাত ঢুকে পড়ে। তারা গৃহকর্তাকে বেঁধে মারধর করে পরিবারের বাকি সদস্যদের ভয় দেখিয়ে লুটপাট চালায়।