এক রাতে চার বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার পাটকেলবাড়ি গ্রামের ঘোষপাড়ায় গতকাল সোমবার ভোরে চারটি বাড়িতে ডাকাতি হয়েছে। সশস্ত্র ডাকাতদল বাড়ির লোকজনকে অস্ত্রের মুখে বেঁধে সর্বস্ব লুট করে নিয়ে যায়।গ্রামবাসী সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত দেড়টা থেকে দুইটার দিকে ওই গ্রামের বিপুল ঘোষ, পরিমাল ঘোষ, সূর্য ঘোষ ও অলোক ঘোষের বাড়িতে ১০ থেকে ১৫ জন সশস্ত্র ডাকাত হানা দেয়। অস্ত্রের মুখে তারা ঘরের লোকজনকে বেঁধে সবকিছু লুট করে। প্রায় দুই ঘণ্টা ধরে ডাকাতি করে তারা ভোরের দিকে চলে যায়।ডাকাতেরা শক্ত করে বেঁধে রাখায় অসুস্থ হয়ে এখন মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন বিপুল ঘোষের বাবা নিত্য গোপাল ঘোষ (৭০)। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আছাদুজ্জামান গতকাল দুপুরে বলেন, ‘ডাকাতির কোনো ঘটনা আমি শুনিনি। থানায় কেউ কোনো অভিযোগও নিয়ে আসেনি।’