এক রাতে তিন বাজারের আট দোকানে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কে দৈবজ্ঞহাটি ইউনিয়নের হাশেম খাঁর হাট, তুলাতলা ও নব্বইরশি বাজারে গত শনিবার রাতে আটটি ব্যবসাপ্রতিষ্ঠানে চুরি হয়েছে। এ ছাড়া একটি মাদ্রাসা ও এতিমখানার দানবাক্স ভেঙে দুর্বৃত্তরা টাকা নিয়ে গেছে।এ প্রতিষ্ঠানগুলো হলো: তুলাতলা বাজারের টিন ব্যবসায়ী হজরত আলীর বৈশাখী এন্টারপ্রাইজ, মনির হোসেন, কামরুল ইসলাম ও রাধাকান্ত সাহার মুদি দোকান; নব্বইরশি বাজারের খয়ের হোসেনের মায়ের দোয়া স্টোর, রফিকুল ইসলামের মুদি দোকান ও আলী হোসেনের মুঠোফোন সার্ভিস সেন্টার; হাশেম খাঁর হাটের করিম শেখের মুদি দোকান ও ওই দোকানের সামনে রাখা পুটিখালী হুজুরের মাদ্রাসা ও এতিমখানার দানবাক্স।দৈবজ্ঞহাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, এ ধরনের পরিস্থিতি এড়াতে এলাকার হাটবাজারগুলোয় নৈশ প্রহরার ব্যবস্থা করতে বলা হলেও ব্যবসায়ীরা তা করেননি।স্থানীয় পোলেরহাট পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তাজউদ্দিন বলেন, বাগেরহাট-মোরেলগঞ্জ সড়কে গভীর রাতে চলাচলকারী ভ্যান, নসিমন ও ভটভটিতে বাইরের লোক এসে চুরি করে চলে যায়। হাটবাজারে নৈশ প্রহরা না থাকায় তাদের ধরা যায় না।