এক রাতে ২৭ জন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুরি, ছিনতাই, মাদকসহ বিভিন্ন মামলার পলাতক আসামিদের ধরতে গত বুধবার রাতে পুলিশ নীলফামারীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে। অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।নীলফামারীর এএসপি সাহাদত্ হোসেন জানান, অভিযানে জেলা সদরে পাঁচজন, কিশোরগঞ্জ উপজেলায় ১৫ জন, ডোমারে দুজন, সৈয়দপুরে দুজন ও জলঢাকা উপজেলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়। বড় অভিযানটি পরিচালিত হয় কিশোরগঞ্জ উপজেলায়। এখানে ১৫ জন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।