এক রাতেই ২৪টি ফুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুরে এক প্রকৌশলীর বাসায় গত শুক্রবার রাতে একসঙ্গে ২৪টি নাইট কুইন ফুল ফুটেছে। শহরের চাঁদনগর এলাকায় বাসিন্দা প্রকৌশলী নওশের আলীর বাসার ছাদের টবে লাগানো নাইট কুইন ফুল গাছে একে একে ওই ফুলগুলো ফোটে। নওশের আলী বলেন, ২০০৫ সালে তিনি তাঁর ঊর্ধ্বতন কর্মকর্তা ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্ট (বর্তমানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর) নীলফামারীর তৎকালীন প্রকৌশলী আবদুল হান্নানের বাসা থেকে প্রথম একটি নাইট কুইন ফুলের পাতা এনে বাসায় একটি টবে লাগান। পরে ওই গাছ থেকে পাতা সংগ্রহ করে তিনি বাসার ছাদে একাধিক টবে নাইট কুইন ফুল গাছ লাগান। সন্ধ্যার পর থেকে রাত একটার মধ্যে ওই ফুলগুলো ফোটে। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি|