প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিএসটিআই আঞ্চলিক অফিস, র্যা ব-৫ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গতকাল নগরের রানীবাজার এলাকার একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিনের নেতৃত্বে নগরের রানীবাজার এলাকায় এ আদালত পরিচালনা করা হয়। বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই ডেক্টট্রোজ মনোহাইড্রেট এবং আফটার সেভ লোশন উৎপাদন ও প্যাকেটজাত করার অভিযোগে মেসার্স সানলাইট ফুড অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী বিউটি মজুমদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া প্রায় ৭০ হাজার টাকা মূল্যের পণ্য ধ্বংস করা হয়।