এক লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালা থানা বাজারে মাছের দোকানে পরীক্ষা করে পাওয়া গেছে ৫৩ শতাংশ ফরমালিন। এ সময় মাছ ব্যবসায়ী ইদ্রিছ মিয়া, আবু শহীদ, বেলাল হোসেন, অধীর চন্দ্র দাশ ও মঞ্জু মিয়াকে ২০ হাজার টাকা করে এক লাখ টাকা জরিমানা করা হয়। গতকাল মঙ্গলবার হাটের দিন ভ্রাম্যমাণ আদালত থানা বাজারে অভিযান চালিয়ে ফরমালিন শনাক্তকরণ যন্ত্র দিয়ে পরীক্ষা করে মাছের মধ্যে ৫৩ শতাংশ ফরমালিনের অসি্তত্ব পান।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা পি কে এম এনামুল করিম জানান, সরকারিভাবে ৪ শতাংশ পার্টিকেল পার মেটার (পিপিএম) পর্যন্ত ফরমালিন গ্রহণযোগ্য, সেখানে মাছের মধ্যে পাওয়া গেছে ৫৩ শতাংশ পার্টিকেল পার মেটার। তাই পঁাচজন ব্যবসায়ীকে ২০০৯ সালের ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪২ ধারা মোতাবেক প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ছয় মাসের জেলের আদেশ দেওয়া হয়।