এক লাখ টাকার জন্য স্কুলছাত্রীটির অস্ত্রোপচার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোসাম্মাত আসমা
মোসাম্মাত আসমা

দশম শ্রেণির শিক্ষার্থী মোসাম্মাত আসমা হরমোনজনিত দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। তার বাবা মো. আলমগীর ঝালকাঠির রাজাপুর থানার বড়ইয়া গ্রামের বাসিন্দা। আসমা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগে গত দুই মাস চিকিৎসাধীন ছিল। সেখান থেকে গাইনি অনকোলজি বিভাগে স্থানান্তর করা হয়েছে তাকে।
চিকিৎসকেরা জানান, আসমার অস্ত্রোপচার প্রয়োজন। তবে আসমার বাবা মো. আলমগীর দুর্ঘটনার শিকার হয়ে মেরুদণ্ড ভেঙে বছর খানেক ধরে কর্মহীন অবস্থায় আছেন। আসমার ভাই জানান, বাবার দুরবস্থায় ধারদেনায় জর্জরিত হয়ে তাঁরা আসমার অস্ত্রোপচার ও আনুষঙ্গিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রায় এক লাখ টাকা জোগাড় করতে পারছেন না। তাই তার চিকিৎসার জন্য সমাজের দাতা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো সহায়তা কামনা করছেন।
আসমাকে সহায়তা পাঠানোর ঠিকানা: মো. আবুল কালাম, হিসাব নম্বর-১২৭.১০১.৫৩৯৩৬, ডাচ্-বাংলা ব্যাংক, বরিশাল শাখা অথবা হিসাব নম্বর ৩৬৭.৭১০.১০৮০১০, পূবালী ব্যাংক, মহাখালী শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।