প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর জল-ঢাকা উপজেলার চাওড়াডাঙ্গী উচ্চ-বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র আলী আহম্মেদ। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার হূদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিত্সকেরা জানান, আলী আহম্মেদের হার্টের একটি ভাল্ব অকেজো হয়ে গেছে। যত দ্রুত সম্ভব ভাল্ব প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন তাঁরা। এ জন্য প্রায় এক লাখ টাকার প্রয়োজন। কিন্তু আলী আহম্মেদের বাবা ভূমিহীন কৃষক রইজুল ইসলামের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই প্রিয় সন্তানকে বাঁচাতে সহায়তার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: রইজুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর ১৫৯৪৮, সোনালী ব্যাংক লিমিটেড, জলঢাকা শাখা, নীলফামারী। নীলফামারী প্রতিনিধি