এক লাখ সাত হাজার লোক হজে যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এক লাখ সাত হাজার ৪২৫ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন। তাঁদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৭৭২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন এক লাখ তিন হাজার ৬৫৩ জন। তাঁদের ১১ হাজার ৭৯২ জন এরই মধ্যে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন।