এক লাখ ৪৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে ব্যাগভর্তি এক লাখ ৪৪ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার রাত সাড়ে নয়টায় এগুলো উদ্ধার করা হয়।উদ্ধার করা বড়ির দাম প্রায় চার কোটি ৩২ লাখ টাকা। বিজিবি সূত্রে জানা গেছে, ৩৩ বিজিবি ব্যাটালিয়ন কুমিল্লার কর্মকর্তা রাইসুল আলমের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ দল সুয়াগাজী এলাকায় যায়। ওই সময় বিজিবির সদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন রাহাত ফিলিং স্টেশনের সামনে ব্যাগভর্তি ইয়াবা বড়ি উদ্ধার করেন। ব্যাগের ভেতর ১৪৪টি প্যাকেটে এক হাজার করে ইয়াবা বড়ি ছিল। এ ব্যাপারে সদর দক্ষিণ থানায় মামলা হয়েছে। ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আখতারুজ্জামান বলেন, কুমিল্লা এলাকায় এটি ইয়াবার বড় চালান। ওই ইয়াবার প্যাকেটের মধ্যে লেখা আছে, মেইড ইন ইন্ডিয়া। কুমিল্লা সীমান্ত দিয়ে চোরাকারবারিরা ওই বড়ি রাজধানীতে পাচারের জন্য নিচ্ছিল।