এক লাখ ৬২ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পণ্যের মোড়কের গায়ে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য লেখা না থাকায় বিক্রেতাদের কাছ থেকে মোট এক লাখ ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল রোববার রাজধানীর মিরপুরের বড়বাগ বাজার ও শাহ আলী মার্কেটে অভিযান চালিয়ে নয়টি দোকান থেকে এ জরিমানা আদায় করে। ড্যানিশ ও স্টারশিপ কনডেন্সড মিল্ক, বাঘাবাড়ী ঘি, হাকিমপুরী জর্দা, ট্যাং এবং মোড়কে সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য লেখা না থাকায় এ জরিমানা করা হয়। পরিমাপকযন্ত্রে প্রকৃত ওজন অপেক্ষা বেশি ওজন দেখানোর জন্য বড়বাগ বাজারের সাথী জেনারেল স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বিজ্ঞপ্তি।