এক শিক্ষক চাকরিচ্যুত, ৭৮ শিক্ষার্থী বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিএইচডি থিসিসে (অভিসন্দর্ভ) জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নূর উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে।


একই সঙ্গে পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত বিভিন্ন কলেজের ১০২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন।


গতকাল রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে এই সিন্ডিকেট সভা হয়।


সিন্ডিকেটের একাধিক সদস্য প্রথম আলোকে জানান, পিএইচডি থিসিসে (অভিসন্দর্ভ) জালিয়াতির আশ্রয় নেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. নূর উদ্দিনকে চাকরিচ্যুত করা হয়েছে।


বৈঠকের সিদ্ধান্তে বলা হয়, পরীক্ষায় অসদুপায় অবলম্বন ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত বিভিন্ন কলেজের ১০২ জন শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। এঁদের মধ্যে ৭৮ জনকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে।


জানা গেছে, ওই ১০২ শিক্ষার্থীর মধ্যে ৪০ জনকে স্থায়ীভাবে বহিষ্কার, ১১ জনকে দুই বছরের জন্য বহিষ্কার, ২৭ জনকে এক বছরের জন্য বহিষ্কার ও অন্য শিক্ষার্থীদের বিরুদ্ধে অন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক এক শিক্ষকের চাকরিচ্যুত ও ১০২ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা  নেওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।