এক শিক্ষককে সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আচরণবিধি লঙ্ঘনসহ বিভিন্ন অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সিন্ডিকেটের সদস্যরা।
জানা গেছে, বিভিন্ন দাবিতে গত কয়েক মাসে শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীসহ তিনবার বিভাগে তালা ঝুলিয়ে দেন উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক মোহামঞ্চদ আলী আকন্দ। সর্বশেষ গত ৫ মার্চ বিভাগে তালা ঝুলান তিনি। এ ঘটনার পর বিভাগের পাঁচজন শিক্ষক, পাঁচজন শিক্ষার্থী এবং তিনজন কর্মচারী তাঁর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগের তদন্তে পাঁচ সদস্যের প্রাথমিক তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
তদন্ত প্রতিবেদন দাখিলের পর গতকাল জরুরি সিন্ডিকেট সভায় ওই শিক্ষককে বরখাস্ত করা হয়। এ ছাড়া অধিকতর তদন্তের জন্য উপাচার্যকে আহ্বায়ক করে ছয় সদস্যের নতুন একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।