প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিভাবকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের বনশ্রী শাখার ইংরেজি ভার্সনে ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হিসেবে কলিম মোহাম্মদ মোর্শেদকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত স্থগিত করতে কলেজ অধ্যক্ষকে নির্দেশ দিয়েছেন প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন। সম্প্রতি এই শিক্ষককে নতুন পদে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। অভিভাবকদের পক্ষে এই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানি, কোচিং-বাণিজ্যসহ বেশ কিছু অভিযোগ এনে পরিচালনা কমিটির সভাপতির কাছে অভিযোগপত্র দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত স্থগিতের জন্য অধ্যক্ষকে নির্দেশ দেন তিনি। জানতে চাইলে অধ্যক্ষ শাহান আরা বেগম প্রথম আলোকে বলেন, সভাপতি মৌখিকভাবে তাঁকে বিষয়টি বলেছেন এবং আগামী সভায় অভিযোগসহ বিষয়টি উত্থাপন করতে বলেছেন।