এক শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ সদর উপজেলায় গতকাল যমুনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে কাউসার আলী (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে সদরের চরসাপরি গ্রামের ওমর আলীর ছেলে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল হামিদ জানান, কাউসার বন্ধুদের সঙ্গে সকাল ১০টার দিকে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস, রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে সন্ধ্যা ছয়টার দিকে চরসাপরি এলাকা থেকে তার মৃতদেহ উদ্ধার করে।