এক শিশুসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় ও সিরাজগঞ্জের উল্লাপাড়া গতকাল সোমবার পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:পঞ্চগড়: পঞ্চগড়-হাঁড়িভাসা সড়কের বামনপাড়া নামক এলাকায় সড়কের পাশে গতকাল সোমবার সকালে খেলা করছিল সদর উপজেলার বামনপাড়া গ্রামের তোতা মিয়ার ছেলে সুমন (৬)। এ সময় নির্বাচনী কাজে ব্যবহূত ভ্রাম্যমাণ আদালতের একটি গাড়ি শিশুটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।উল্লাপাড়া (সিরাজগঞ্জ): সোমবার দুপুর ১২টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার ব্রহ্মকপালীয়া গ্রামের পাশে বাসচাপায় জমিলা বেগম (৬০) নামের এক গৃহবধূ ঘটনাস্থলেই মারা গেছেন। তিনি উল্লাপাড়া উপজেলার ঘিয়ালা গ্রামের আবুল হোসেনের স্ত্রী। রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।