এক সন্তানের জনক জননীদের বিভিন্ন সুবিধা দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সন্তানের জনক-জননীদের বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা দেওয়া হবে। ইতিমধ্যে এক সন্তান থাকা দম্পতিদের সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া শুরু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক গতকাল রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সালমা ইসলামের প্রশ্নের জবাবে এ কথা বলেন।এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বর্তমানে শিশুমৃত্যুর হার প্রতি হাজারে ৫২ জন। মাতৃমৃত্যুর হার ৩ দশমিক ২ ভাগ। এ হার কমিয়ে আনার জন্য সরকার বিশেষায়িত হাসপাতাল করাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) আলোকে শিশু ও মাতৃমৃত্যুর হার কমিয়ে আনার জন্য বিদ্যমান হাসপাতালগুলোর অবকাঠামোর উন্নয়ন করা হবে।