এক সপ্তাহ ধরে নিখোঁজ সালাহউদ্দীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. সালাহউদ্দীন (২০) নামে মানসিক ভারসাম্যহীন এক তরুণ ১৩ অক্টোবর চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন ঝর্ণাপাড়া এলাকার ভাড়া বাসা থেকে হারিয়ে গেছেন। ইতিমধ্যে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খবর নেওয়া হয়েছে। কিন্তু কোথাও তাঁর খোঁজ মেলেনি।
এ ব্যাপারে ১৮ অক্টোবর ডবলমুরিং থানায় সাধারণ ডায়েরি (জিডি নম্বর-৯৫৫) করা হয়েছে।
সালাহউদ্দীন নুরন্নবী ড্রাইভার ও জোসনা বেগমের ছেলে। তিনি ফেনীর আঞ্চলিক ভাষায় কথা বলেন। তাঁর উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তাঁর পরনে চেক লুঙ্গি ও সবুজ রঙের গেঞ্জি ছিল। সালাহউদ্দীনের কোনো খোঁজ পেলে নুরন্নবী ড্রাইভার, পাহাড়তলী বারো কোয়ার্টার লিটন বাবুর রঙের দোকান অথবা মুঠোফোনে (০১৮১৩-৭১০৫৯১) জানাতে অনুরোধ জানানো হয়েছে।