এক সপ্তাহ ধরে সমুদ্রে ভাসছেন ১৮ জেলে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলার ১৮ জন জেলে এক সপ্তাহ ধরে গভীর সমুদ্রে ভাসছেন। জেলেরা তাঁদের উদ্ধারের জন্য সমুদ্রে টহলরত নৌবাহিনী এবং কোস্টগার্ডের প্রতি আবেদন জানিয়েছেন।গতকাল বুধবার ট্রলারের মালিক মো. খোরশেদ আলম জানান, ২৫ জানুয়ারি তাঁর ‘এমবি শরীফ’ নামের ট্রলারটি নিয়ে ১৮ জন জেলে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। ট্রলারের মাঝি মো. হাফছার উদ্দিন তাঁকে মুঠোফোনে জানিয়েছেন, গভীর সমুদ্রে পৌঁছার পর ২৬ জানুয়ারি ইঞ্জিন বিকল হয়ে যায়। ভাসতে ভাসতে তাঁরা গতকাল সন্ধ্যায় কুতুবদিয়ার দক্ষিণ-পশ্চিমে গভীর সমুদ্রে পৌঁছেছেন।