এক সপ্তাহ বন্ধ থাকার পর ক্যাম্পাস খুলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক সপ্তাহ বন্ধ থাকার পর গতকাল শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় খুলেছে। তবে গতকাল ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল কম। বেশির ভাগ বিভাগেই ক্লাস হয়নি। রাজনীতিবিজ্ঞান বিভাগের ছাত্র এ এ এম মহিউদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় কর্তৃপক্ষ এক সপ্তাহের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছিল।গতকাল সকালে বটতলী ও ষোলশহর স্টেশন থেকে দুটি শাটল ট্রেন ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসে। ক্যাম্পাসের ঝুপড়ি (ফ্যাকাল্টির সামনে চায়ের দোকান) ও স্টেশন চত্বরে ছাত্রলীগের নেতা-কর্মীদের জড়ো হতে দেখা গেছে। তবে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ক্যাম্পাসে দেখা যায়নি।১১ ফেব্রুয়ারি রাতে নগরের ষোলশহর স্টেশনে মুখোশধারী সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে মহিউদ্দিন নিহত হন। এ ঘটনার পর সহিংসতার আশঙ্কায় পরদিন ১২ ফেব্রুয়ারি থেকে এক সপ্তাহের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ প্রথম আলোকে জানান, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্যাম্পাসের ভেতরে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না।এক সপ্তাহের বন্ধে ৩৬টি বিভাগের ৪০টি ব্যাচের পরীক্ষা আটকে গেছে। এসব ব্যাচের পরীক্ষা শিগগিরই নেওয়ার ঘোষণা দেওয়া হবে।