এক সপ্তাহ সময় পেল রাষ্ট্রপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা-সংক্রান্ত বিধিমালা গেজেট আকারে প্রকাশের জন্য এক সপ্তাহ সময় পেয়েছে রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের আট সদস্যের বেঞ্চ এ সময় দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। পরে একরামুল হক প্রথম আলোকে বলেন, গেজেট প্রকাশের জন্য সাত দিন সময় চাওয়া হলে আদালত তা মঞ্জুর করেছেন। বিচার বিভাগ পৃথক্করণে মাসদার হোসেন মামলার রায়ের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি–বিষয়ক শুনানিতে ৭ নভেম্বর আপিল বিভাগ বিধিমালাটি ২৪ নভেম্বরের মধ্যে গেজেট আকারে প্রকাশ করে তা আদালতে দাখিল করতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দিয়েছিলেন।